[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় ফেন্সিডিল ও ভারতীয় মদসহ ৩ ব্যক্তি আটক

নেত্রকোনার পূর্বধলায় ৮০ বোতল ফেন্সিডিলসহ মঞ্জুল হক (৩৬) ও ১২ বোতল ভারতীয় মদসহ নাজমুল হাসান (১৭) এবং পারভেজ (১৭) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

নেত্রকোনার পূর্বধলায় ৮০ বোতল ফেন্সিডিলসহ মঞ্জুল হক (৩৬) ও ১২ বোতল ভারতীয় মদসহ নাজমুল হাসান (১৭) এবং পারভেজ (১৭) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।

গত সোমবার দুপুরে ও আজ মঙ্গলবার সকালে পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মঞ্জুল হক উপজেলা সদরের দুর্গাপুর উপজেলার খুজুরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও নাজমুল হাসান গাজীপুর জেলার শ্রীপুর থানার দক্ষিন গলদাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং পারভেজ একই গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। 



পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে পুলিশ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বামনখালী নামক স্থানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ৮০ বোতল ফেন্সিডিলসহ মঞ্জুল হককে আটক করে। অপরদিকে মঙ্গলবার সকালে ঐ সড়কের গোজখালীকান্দা নামক স্থানে একটি অটোরিকশা তল্লাশী করে ১২ বোতল ভারতীয় মদসহ নাজমুল হাসান ও পারভেজ নামের দুই যুবককে আটক করে। 



ব্যাপারে পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আসামীদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেছে। 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন