এই মাত্র পাওয়া

নেত্রকোণায় ক্ষুদ্র কুঠির শিল্প ও দেশীয় পণ্যকে সর্বসাধারণের মাঝে জনপ্রিয় করে তুলতে ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী ক্ষুদ্র কুঠির শিল্প ও পণ্য মেলা -২০২৪ উদ্বোধন করা হয়েছে। 

আজ রবিবার (২০ অক্টোবর) নেত্রকোণা জেলা প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় পুরাতন কালেক্টরেট মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।, 

নেত্রকোণায় ক্ষুদ্র কুঠির শিল্প

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এই মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।,

নেত্রকোণায় ক্ষুদ্র কুঠির শিল্প

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।,

নেত্রকোণায় ক্ষুদ্র কুঠির শিল্প

সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান, ‘অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক ও নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ ।,  

সংবাদটি পাঠিয়েছেন, নেত্রকোণা থেকে এ কে এম আব্দুল্লাহ :

এই পোস্টটি শেয়ার করুন
1 জন মতামত দিয়েছেন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
  • shahin.bd
    shahin.bd সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

    ভালো উদ্যোগ

আজকের সেরা খবর গতকালের সেরা খবর