এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে ইসলামপুরে মানববন্ধন

এসএমএস হালিম দুলাল, জামালপুর : জামালপুরের ইসলামপুরে ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে ইউপি সদস্যরা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি পেশ করে।,

রবিবার (২০অক্টোবর) দুপুর ১২টা দিকে উপজেলা অডিটোরিয়াম এলাকায় থেকে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসেন। উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের প্রায় ১৪৪ ইউপি সদস্য, ‘সংরক্ষিত মহিলা সদস্য এই মানববন্ধন করেন।,

মানববন্ধনে বক্তব্য রাখেন, চিনাডুলী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ফয়জুর রহমান, পাথর্শী ইউপি সদস্য গোলাম মোস্তফা, সাপধরী ইউনিয়নের ওয়াদুদ প্রমুখ।,

বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত ইউপি সদস্যদের অপসারণের খবর প্রকাশিত হচ্ছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন তারা।,

ইউপি সদস্যরা জানান, তৃণমূলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম বিঘ্নিত হবে।, 

ইসলামপুর উপজেলা চিনাডুলী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, আমরা তৃণমূল জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি।, আমরা বৈষম্যবিরোধী আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের পক্ষে কাজ করছি। এলাকার জনসেবা দিয়ে আসছি। এ অবস্থায় আমাদেরকে অপসারণ করা হলেও জনসেবায় মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ‘এজন্য আমাদের দাবি দেশের যেসব ইউনিয়ন পরিষদ সদস্য বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল তদন্ত সাপেক্ষে শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।