এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

সাংবাদিক স্বপন ভদ্রকে হত্যা ও অন্যান্য সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের তারাকান্দা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যা, ময়মনসিংহের যমুনা টেলিভিশনের ব্যুারো প্রধান হোসাইন শাহীদ, যমুনা’র ক্যামেরাপার্সন ও কালবেলার প্রতিনিধি দেলোয়ার হোসেন ও দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক গাজী সাদেকের উপর হামলার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।,

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৯অক্টোবর) এ  সমাবেশ অনুষ্ঠিত হয়।, 

সাংবাদিক সমাবেশ বক্তরা বলেন, সাংবাদিক স্বপন ভদ্র, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিষ্পত্তি ও সারাদেশে সাংবাদিকদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং হামলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিক্ষোভ মিছিল শেষে ধানমহাল কৃষ্ণচুড়া চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।, বক্তব্য রাখেন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, হলি সিয়াম শ্রাবণ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, কার্য্যনির্বাহী সদস্য সুপক রঞ্জন উকিল, শ্যামল ঘোষ, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, ‘স্বজন আফ্রিদি হাসান নিরব প্রমুখ।,



এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।