এই মাত্র পাওয়া

দুর্গাপুরে সিরাত মাহফিল অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) : মহানবী (সা.) এর জীবনী থেকে শিক্ষা নিয়ে, মানব জীবন সুন্দর করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে এক  সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দ্বীনি মাদরাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে, প্রভাষক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, ইসলামী শিক্ষাবিদ ও গবেষক ড. নুরুল্লাহ (আল মাদানী)।,

বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন, ইসলামী শিক্ষাবিদ মুফতি মো. তাহের কাসেমী।,

অন্যদের মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর দ্বীনি মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুর রহমান, কৈলাটি ফাজিল মাদরাসার অধ্যক্ষ শিহাব উদ্দীন, বড় মসজিদ দারুল উলুম মাদরাসার মুহ্তামিম মুফতি হুমায়ুন কবীর, ‘চন্ডিগড় বাজার মাদরাসার মুহ্তামিম মাওলানা মো. ইব্রাহীম প্রমুখ।,’

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
প্রস্তুত হচ্ছে...