এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

খালিয়াজুরীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুইজন আটক

নেত্রকোনা প্রতিনিধি  :  নেত্রকোনার খালিয়াজুরিতে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম তালুকদার ও ইত্তেফাকের সংবাদদাতা মো. মহসিন মিয়ার ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, খালিয়াজুরী উপজেলার লক্ষিপুর গ্রামের সেতু মিয়ার ছেলে আজিজুল ইসলাম (৪০) ও খালিয়াজুরী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৬০)। বৃহস্পতিবার বিকালে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৭ টার দিকে তিনজন সাংবাদিক চায়ের দোকানে বসে গল্পে গল্পে চা খাচ্ছিলেন। ঐ সময় কতিপয় দুর্বৃত্ত লাঠিসোটা, রড ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে শফিকুল ও মহসিনের ওপর হামলা চালায়।, এতে শফিকুলের মাথা ফেটে যায।, শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। মহসিনের বুক, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।  খালিয়াজুরী হাসপাতালের চিকিৎসক আহমেদ মুসা জানান, শফিকুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ‘তার মাথায় আটটি সেলাই দেয়া হয়।,

এ ব্যাপারে খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন তালুকদার পূর্বকন্ঠকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে ঘটনায় জড়িত অভিযোগে আজিজুল ইসলাম সিরাজ মিয়া নামের ২ জনকে আটক করা হয়েছে। ‘অন্যদের আটকের চেষ্টা চলছে।,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।