পূর্বধলায় প্রাক-বড়দিন উদযাপিত

পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের বড় অনুষ্টান প্রাক-বড়দিন উদযাপিত হয়েছে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার চেয়ারম্যান মনেশ নকরেক এর  সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন, উপজলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। 

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রিয়াদ মাহমদ, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, ফাদার সুনির্মল মৃ প্রমুখ।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি