ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৪, আহত-২

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ॥ ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তারাকান্দা উপজেলার গাছতলা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।,

আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশংকা জনক বলে জানা যায়।,

নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের খুরশেদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া (৪২), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লাবনী আক্তার (১৮), নেত্রকোনা সাতপুরিকান্দা গ্রামের আঃ রাশিদ(৪৫) ও তার স্ত্রী বকুল আক্তার (৩৮)।,

দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি সঞ্জয় চক্রবর্তী।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ থেকে ভাড়া করা একটি সিএনজি যোগে নেত্রকোনা যাবার পথে তারাকান্দা উপজেলার গাছতলা বাজারে সিএনজিটি বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহি ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।,

এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর পর ট্রাকটি পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জন মারা যায়।,

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত বলেন, এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন।,

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সিএএনজিটি জব্ধ করে। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে তারাকান্দা থানায় সড়ক পরিবহন আইনে ৯৮/ ১০৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।,’


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি