পূর্বধলায় রাজনৈতিক প্রভাবে মাদ্রাসার জমি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন
শফিকুল আলম শাহীন : নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন ধরে একটি হাফেজিয়া মাদ্রাসার জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় গত শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের পূর্বধলা প্রেসক্লাবে ওই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটির লোকজন।সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুর রাসিদ তার লিখত বক্তব্যে বলেন, ১৯৮০ সালে বিএনপি’র সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ আলী’র নাম অনুসারে স্টেশন সংলগ্ন রেলওয়ের জায়গায় মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়।, প্রতিষ্ঠার পর থেকে বেশ ভালই চলছিল মাদ্রাসার কার্যক্রম।,
পরবর্তীতে হঠাৎ করে উক্ত মাদ্রায় উপজেলা সদরের শাহজাহান নামের এক ব্যক্তি ১৯৯৬ সালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে আরেকটি প্রতিষ্ঠানের আংশিক কার্যক্রম পরিচালনা করতে থাকেন। যদিও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পূর্বধলা রেলওয়ে স্টেশন বাজারের পূর্ব দিকে নির্দিষ্ট জায়গা রয়েছে।
দীর্ঘদিন যাবত রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার দখল করে রেখেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ওই প্রধান শিক্ষক মো. শাহজাহান। এছাড়াও মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার জায়গায় পাঁচটি দোকান ঘরের ভাড়া ও জামানতসহ প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে।,
এ সময় সংবাদ সম্মেলনে পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুর রাসিদ আরও জানান, মাদ্রাসার প্রধান শিক্ষক যেন খুব দ্রুত মোহাম্মদীয়া মাদ্রাসার জায়গা ছেড়ে প্রকৃত জায়গায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন করেন।,
সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটির সহ-সভাপতি জিলু ফকির, আব্দুল কুদ্দুস, সদস্য আল- আমিন, আবদুল মান্নান, আহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সাংবাদিক বৃন্দ।,’

