পূর্বধলায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

শফিকুল আলম শাহীন : নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে হৃদয় মিয়াকে আহ্বায়ক ও মোশাররফ হোসেন তুহিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে নেত্রকোনা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. সাদ্দাম হোসেন রাতুল ও সাধারণ সম্পাদক কামরান আহমেদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে মো. এমরান শাহা ফকীর, এস এম শাওন হাসনাত খান, নবী হোসাইন শাহরিয়ার রাব্বী, এম আর রাকিবুল সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাহমুদুল ইসলাম সজিব, মো. শরিফ মিয়া এবং মো. শাকিল মিয়া যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রাকিব, মো. পারভেজ, মো. প্রান্ত, জাকির হোসেন, মো. রাজিব ও মো. সাকিব খন্দকার।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি