পূর্বধলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার' এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সবায় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবীরের সভাপতিত্বে স্বাগতম বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. হাবিবুর রহমান,পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মন মন্নান, স্থানীয় মানবতা সমাজ কল্যান সমিতির সভাপতি মো. মজিবুর রহমান,রফিকুল ইসলাম,কামরুল ইসলাম, মাসুদ মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইউসুফ খান ফুয়াদ প্রমুখ।
এই পোস্টটি শেয়ার করুন

