পূর্বধলায় ৭শ’ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :  মৎস্য সম্পদ সুরক্ষা, সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিসহ জলজসম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনার পূর্বধলায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকালে উপজেলা সদরের ঐতিহ্যবাহী রাজধলা বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবীরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসময় ৭শ’ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও দুই জেলেকে আটক করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, জব্দকৃত কারেন্ট জালগুলো স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর আটককৃত দুই জেলেকে অপরাধ মূলক কাজ না করার জন্য সতর্ক করে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবীর জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ, রেণু পোনা নিধন বন্ধে ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি