নেত্রকোনায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

পূর্বকন্ঠ ডেস্ক: নেত্রকোনায় দিলীপ কুমার রায় (৬৮) নামের অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বড়বাজার এলাকায় ওই শিক্ষকের নিজ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

দিলীপ কুমার রায় নেত্রকোনার আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের শিক্ষক ছিলেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।,

স্থানীয়দের বরাত দিয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন,শিক্ষকের স্ত্রী নিভা রানী সাহা কয়েক দিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে দিলীপ কুমার বাসায় একাই ছিলেন।,

আজ সকাল ১০টার দিকে স্ত্রী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝোলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকে গ্রিলেও তালা ঝুলতে দেখেন। পরে সেই তালাও ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে স্বামীর লাশ দেখতে পান।,

পুলিশের এই কর্মকর্তা বলেন, মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, দিলীপ কুমার রায়কে হত্যা করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তদন্ত করে তা বের করা হবে।

এদিকে জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।,’


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি