পূর্বধলায় ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ৫কেজি গাঁজাসহ শাহাজাহান মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ উপজেলার  গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত শাহাজাহান মিয়া ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ছনধরা গ্রামের মৃত জুলহাস উদ্দিনের  ছেলে।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মো. নূরুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কামরুল ইসলাম ও এএসআই ফারুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার ইসবপুর এলাকা থেকে ৫কেজি গাঁজাসহ শাহাজাহান মিয়াকে  আটক করে। আটককৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক পাচার করে আসছিল।

এ ব্যাপারে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১)এর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি