এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ওবাইদুল হক পাঠান, কলমাকান্দা  :  নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে  বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহারের সভাপত্বিতে সহকারি প্রধান শিক্ষক চন্দনা তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইজুল  ওয়াসীমা নাহাত।

অনুষ্ঠানে  অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ওবাইদুল হক পাঠান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনন্দপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও দুদক সভাপতি  ওমর ফারুক, কলমাকান্দা জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হাবিবুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর  প্রাপ্ত প্রধান শিক্ষক  আব্দুর রাজ্জাক কবীর,বরদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সাফায়েত আহমেদ অভিভাবক সদস্য লুৎফুর রহমান, কাজল তালুকদার প্রমুখ।,

দিনব্যাপী যেমন খুশি তেমন সাজো, হাড়িভাঙ্গা খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন  ইভ্যান্টে শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।,

শহীদ আবু সাঈদের মৃত্যুর গঠনা নিয়ে উক্ত বিদ্যালয়ের গ্রন্থাগার শিক্ষক  সেলিম জাহাঙ্গীর একটি নাটকের মাধ্যমে  পুরো গঠনাটি  উপস্থাপন করেন যা উৎসুক ছাত্র ও শিক্ষকদের মনে নাড়া দেয়।  পরে পুরস্কার বিতরণী সভায়  অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে  উপহার তুলে দেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।