পূর্বধলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সদরের পূর্বধলা পাট বাজারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী।,
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- প্রয়াত সাংসদ ডা. মোহাম্মদ আলী ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী দম্পতির ছেলে ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা।,
উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. রুহুল আমিন ফকির এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম আনার, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মেহেদি হাসান সোহেল, সদস্য মো. আশরাফ হোসেন তালুকদার, ৮নং বিশকাকুনী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতিকুর রহমান রনক, সদস্য মো. আব্দুল মান্নান বিশ্বাস প্রমুখ। এসময় উপজেলা বিএনপি‘র অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।’
আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।,’
এছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ পৃথক পৃথক কর্মসূচি পালন করেছেন।,

