পূর্বধলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা অভি গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে মো. মাইনুল ইসলাম অভি (৩২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পূর্বধলা থানার পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত অভি পূর্বধলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার নয়াপাড়া (থানা রোড) এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে।,
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি পূর্বধলা থানার মামলা নং-০১ তারিখ ০১-১২-২৪ ধারা- ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬/তৎসহ ১৪৩/৩২৩/১১৪/দ: বি: এর মামলার ঘটনার সহিত জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামি ছিল।

