পূর্বধলায় শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ফ্যাসিবাদ বিরোধী বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে উপজেলা পরিষদের চত্বরে থাকা শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতুড়ি দিয়ে ম্যুরাল ভাঙচুর করা হয়।

শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা ফ্যাসিবাদের আস্তানা পূর্বধলায় হবে না, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকাসহ বিভিন্ন স্লোগান দেয়।




এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি