পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাব্বিল মিয়া (২৮) নামের এক নেতাকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত রাব্বিল মিয়া উপজেলা সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি পূর্বধলা সদর ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী ছিলেন।পুলিশ জানায়, গত ২৩ নভেম্বর ২০২৪ সালে পূর্বধলা থানায় দায়ের করা ২০০৯ সনের সন্ত্রাস বিরোধী আইন (সং/১৩) এর ৬/১০/১১/১২/১৩ ধারায় একটি মামলায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় শালদিঘা বাজার থেকে রাব্বিল মিয়াকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার বিকালে আটককৃত রাব্বিল মিয়াকে আদালতে মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এই পোস্টটি শেয়ার করুন

