পূর্বধলায় সোয়াই নদীর খনন কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে অবস্থান কর্মসূচি
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় সোয়াই নদীর অসমাপ্ত খননকাজ দ্রæত সম্পন্ন করার দাবিতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন মহল।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান কলেজ গেইটের সামনে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারীসহ যাত্রিরা।,
অবস্থান কর্মসূচি চলাকালীন অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সৈয়দ এস. এম. ঋজু, ইয়াসিন, অর্ক দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, গত বছর সোয়াই নদীর ৪৬ কিলোমিটার খনন কাজ শুরু হলেও মাঝপথে এসে অজ্ঞাত কারণে এক কিলোমিটার অংশের কাজ বন্ধ হয়ে যায়। তাদের দাবি কর্তৃপক্ষ ঘুষ লেনদেনের মাধ্যমে খননকাজ বন্ধ রেখেছেন। তারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে, ওই অংশে নদী নেই, অথচ এটি সম্পূর্ণ প্রবাহমান নদী।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভূমিদস্যুদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে তালবাহানা করছেন। নদী খনন সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আজ আমরা মহাসড়ক অবরোধ করেছি, কিন্তু যদি দ্রæত সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে পানি উন্নয়ন বোর্ডের অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও কঠোর কর্মসূচি পালন করা হবে। কোনভাবেই এই দুর্নীতি মেনে নেওয়া হবে না।
অবস্থান কর্মসূচি চলাকালীন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবীর আন্দোলনকারীদের সাথে সাক্ষাৎ করেন। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সাত দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দিলে আন্দোলনকারী সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি তুলে নেয়।


