পূর্বধলায় বিএনপি নেতার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও নেত্রকোনা জেলা বিএনপি’র সদস্য এ এস এম শহিদুল্লাহ্ ইমরান এর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) উপজেলা সদরের স্টেশন বাজারের দলীয় কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন-লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, ক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, সাংবাদিক নুর উদ্দিন মন্ডল দুলাল, মোহাম্মদ এমদাদুল ইসলাম, জুবায়ের হোসেন বাচ্ছু, নাহিদ আলম, সাকিব আব্দুল্লাহ।
এ সময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুর গনি, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান, পূর্বধলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ প্রমুখ।
ইফতার পূর্ব আলোচনা সভায় বিএনপি নেতা এ এস এম শহিদুল্লাহ্ ইমরান বলেন-সারাদেশে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি খুব তাড়াাতাড়ি বর্তমান সরকারের কাছে জাতীয় নির্বাচনের দাবি করছে। সেজন্য ঘোষণাও আসছে। এ নিয়ে নানান ষড়যন্ত্র চলছে। দেশকে পিছিয়ে নেওয়ার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। এ অবস্থায় সাংবাদিকদের লেখনীর মাধ্যমে বাংলাদেশকে স্বাভাবিক ও গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এ ব্যাপারে যেন সাংবাদিকরা ভূমিকা রাখেন।
সাংবাদিকদের অনুরোধ করে তিনি বলেন, বিএনপি যে ভালো কাজ গুলি করবে সেগুলি আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরুন। তেমনি বিএনপির কোন নেতাকর্মী বিএনপির নাম নিয়ে কোন অপকর্ম করলে তাদেরকে উপস্থাপন করুন। আমি আপনাদের পাশে থাকব।
এ সময় তিনি আরও বলেন-দলের ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বলেছেন বিএনপির কোন নেতা কর্মী যদি কোন জায়গায় অপকর্মের সাথে জড়িত হয় তা হলে দল থেকে তাকে বহিষ্কার করা হবে। বিএনপির দলের রাজনীতি করবে এবং অপকর্ম করবে তার দায় দায়িত্ব বিএনপি নিবেন না। আমাদের পূর্বধলা উপজেলা অন্যান্য উপজেলার থেকে অনেক ভালো পরিবেশ, চেষ্টা করছি সবাই যেনো সুন্দরভাবে অবস্থান করতে পারি।

