পূর্বধলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন ’’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির।
অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য তুলে ধরে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা এম এ মান্নান, পূর্বধলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, সাংবাদিক এমদাদুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ জুবায়ের হোসেন, ইউসুফ খান ফুয়াদ,শান্তি রানী ঘোষ প্রমুখ।,

