এই মাত্র পাওয়া

পূর্বধলায় এক মাদক সম্রাজ্ঞীসহ আটক ২

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় এক মাদক সম্রাজ্ঞীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২ফ্রেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দশটার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ কলেজ রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই এলাকার মৃত যতন রবি দাসের স্ত্রী রীনা রবিদাস ওরফে মাস্টারনি (৫০) ও যিতন রবি দাসের ছেলে রুবেল রবিদাস (২২)।

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ (আইসি) মোহাম্মদ নূরুল আলম জানান, আটককৃত রীনা রবিদাস এলাকায় মাদকের মাস্টারনি বা মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে তদন্ত কেন্দ্রের পুলিশ শ্যামগঞ্জ কলেজরোড এলাকায় অভিযান চালিয়ে ১শ’৬০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৭শ’৬৭ টাকাসহ তাদেরকে আটক করে। 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
প্রস্তুত হচ্ছে...