নেত্রকোণায় ইট ভাটা মালিক- শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণা : ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৪ মার্চ) সকালে নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতি নেত্রকোণা সদর উপজেলা শাখা ও ইট ভাটারশ্রমিকরা এই বিক্ষোভ সমাবেশ করে।,
বিক্ষোভ সমাবেশ চলাকালে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতি নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের আকন্দ টিটু মাস্টার, নেত্রকোণা সদর উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তর, সদস্য জাকির হোসেন আরিফ প্রমুখ।,
সমাবেশে বক্তারা বলেন, জিগজাগ ইট ভাটায় পরিদর্শনের নামে প্রতিনিয়ত ইট ভাটার মালিকদের হয়রানি, মোবাইল কোর্টের নামে জরিমানা, ভোল্ডার মেশিন দিয়ে প্রস্তুতকৃত ইট ভাংচুর ও পানি দিয়ে চুলা বন্ধ করে দেয়ার প্রতিবাদ জানান।, পরে নেতৃবৃন্দ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করেন।,’

