এই মাত্র পাওয়া

মহানবী (সাঃ) কে কটুক্তিকারী নিষিদ্ধ ঘোষিত ‘ছাত্রলীগ’ নেতা আটক

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ মহানবী (সাঃ) কে নিয়ে ফেইসবুক পোস্টে কটুক্তিকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিককে আটক করেছে নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ বুধবার (৫ মার্চ) নেত্রকোনা জেলা শহরের হোসেনপুরস্থ আন্তঃ জেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।, 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অনিক বিভিন্ন সময়ে ফেইসবুক পোস্টের কমেন্টে মহানবী (সঃ) কে নিয়ে অবমাননাকর কটুক্তি করে।, এরই প্রতিবাদে ধর্মপ্রাণ মুসুল্লিগণ বিভিন্ন সময়ে জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করে ২৪ ঘন্টার মধ্যে তাকে আটক করার আল্টিমেটাম দেয়। বিষয়টি আমলে নিয়ে পুলিশ অনিককে আটক করে।,

আটককৃত সুপ্ত সাহা অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ‘ছাত্রলীগের’ সহ-সভাপতি ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের সুনীল সাহার ছেলে।,’ 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
প্রস্তুত হচ্ছে...