মাহে রমজানকে স্বাগত জানিয়ে পূর্বধলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র র্যালি
খায়রুল হাসান ফাহিম : নেত্রকোনার পূর্বধলায় ১৪৪৬ হিজরী সনের পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ সহযোগি সংগঠন পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা সাবরেজিস্ট্রি অফিস প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠিত র্যালিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন মিসবা, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি আমিনুল ইসলাম লিমন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাজারুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি খায়রুল হাসান ফাহিম প্রমুখ।
এই পোস্টটি শেয়ার করুন

