মাহে রমজানকে স্বাগত জানিয়ে পূর্বধলায় ইসলামিক ফাউন্ডেশনের র্যালী
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ১৪৪৬ হিজরী সনের পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও এর পবিত্রতা রক্ষার দাবীতে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এ র্যালি বের করা হয়।উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ হোসেনের নেতৃত্বে র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওঃ সিরাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ যোবায়ের হোসেন খান প্রমুখ।
এই পোস্টটি শেয়ার করুন

