এই মাত্র পাওয়া

পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবং ১৬১ নেত্রকোনা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এএসএম শহীদুল্লাহ ইমরান।

পূর্বধলা উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে পূর্বধলা রেলওয়ে স্টেশন প্লাটফর্ম চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আজিজ এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধার সন্তান আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ১৬১ নেত্রকোনা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ এস এম শহিদুল্লাহ্ ইমরান।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী সরকার, পূর্বধলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান, মুক্তিযোদ্ধার সন্তান কৃষিবিদ রুবায়েদ হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান শেখ সায়েম প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি