পূর্বধলায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় পারুল খাতুন (৪৩) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পারুল ওই গ্রামের মো. দিলন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, পারুল বৃহস্পতিবার দিবাগত রাতে পরিবারের সাথে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে বাড়ির লোকজন তার ঘরের পাশেই অপর একটি পরিত্যাক্ত ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পারুলের লাশ দেখতে পায় । খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, পারুলের স্বামী দিলন মিয়া কিছুটা মাদকাসক্ত ছিল। সে স্থানীয়ভাবে মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। অভাব অনটনের মধ্যেই চলত সংসার। তবে কি কারণে তার স্ত্রী আত্মহত্যা করেছে তার প্রকৃত কারণ জানাযায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করুন

