পূর্বধলায় ভারতীয় মদসহ এক নারী আটক

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি :  নেত্রকোণার পূর্বধলায় ভারতীয় মদসহ ফারজানা খাতুন ঝুমা (২১) নামের এক নারীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।

আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার গোজাখালী কান্দা বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ফারজানা খাতুন ঝুমা দুর্গাপুর উপজেলার কেরনখলা গ্রামের রজব আলীর মেয়ে।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গোপন সংবাদের বুধবার সকাল পৌনে সাতটার দিকে  থানার উপ-পরিদর্শক (এসআই) মনিতোষের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার গোজাখালী কান্দা বাজারে একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশী করে ৭ বোতল ভারতীয় মদসহ ওই নারীকে আটক করে।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি