এই মাত্র পাওয়া

আজ ,

শোক-মোবারক ইসলাম তালুকদার

পূর্বকন্ঠ ডেস্ক: নেত্রকোণার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উপজেলা সদরের হিরিভিটা গ্রামের আলহাজ্ব মো. মোবারক ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ ও বেলা ১১টায় নিজ গ্রামের হিরিভিটা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

তিনি সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

মোবারক ইসলামের ছেলে বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য এ এস এম শহিদুল্লাহ্ ইমরান জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি