এই মাত্র পাওয়া

আজ ,

পূর্বধলায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় মদ জব্দ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩২ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তারাকান্দা গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পূর্বধলা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জোহায়ের আনজুম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে আর্মি ক্যাম্পের একটি টিম ও পূর্বধলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আমিনুল ইসলাম পালিয়ে যান। পরে তার ঘর থেকে ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, জব্দ করা মদ থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি