পূর্বধলায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময়
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা সদরের সাব-রেজিস্টার মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল।,অনুষ্ঠানে দলের সদস্য সচিব মাহফুজুল হক মানা’র সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ইসতিয়াক আহমেদ বাবু, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নুরে আলম ফারাস ও জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল আমান, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন শাহরিয়ার, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী মনিরুল হক মুন্না, যুগ্ম আহবায়ক রুবেল শিকদার, যুগ্ম আহবায়ক পলাশ তালুকদার, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ।,’

