পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদ-ই- মিলাদুন্নবী উদযাপিত
পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূূর্বধলায় পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসমা বিনতে রফিক’র সভাপতিত্বে ইসলামী ফাউন্ডেশনের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি মাও. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নূরুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান ফকির, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাও. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আমিনুল হক লিমন, সাংগঠনিক সম্পাদক মাও. এমদাদুল হক, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুলইসলাম, দৈনিক কালবেলার উপজেলা প্রনিতিধি মো. হাবিবুর রহমান প্রমুখ।সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষাকে মানবজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।
এই পোস্টটি শেয়ার করুন

