LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের ইমেজ অপ্টিমাইজার ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটে খুব সহজেই আপনি ছবি এডিটিং করতে পারবেন । তা ছাড়া দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।      ●      নিরপেক্ষ সংবাদ প্রকাশই আমাদের লক্ষ্য। প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯ এই নাম্বারে ফোন করুন।

পূর্বধলার ঘাগড়া ইউপি চেয়ারম্যান রানা ময়মনসিংহে গ্রেপ্তার

পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলার ইউপি চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানাকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) ও গৌরীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত একেএম মাজহারুল ইসলাম রানা পূর্বধলা উপজেলার মেঘশিমূল গ্রামের মৃত সিরাজুল ইসলাম চেয়ারম্যানের ছেলে ও বর্তমান ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ।

ময়মনসিংহ ওসি ডিবি (উত্তর) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও গৌরীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শম্ভুগঞ্জ এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রানার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলা ও গৌরীপুর থানায় ২০২৪ সালের ১৩ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামী ছিলেন। আর এ মামলাটির বাদী ছিলেন পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা  ফকির মোহাম্মদ সায়েদ আল মামুন শহীদ ।

আইনী প্রক্রিয়া শেষে রোববার বিকালে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি