এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

পূর্বধলায় ভবঘুরে ব্যক্তির লাশ উদ্ধার

✍️ পূর্বধলা (নেত্রকোনা), ২১ নভেম্বর ২০২৫:  নেত্রকোনার পূর্বধলায় রফিকুল ইসলাম (৩২) নামে এক ভবঘুরে ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার দেউটুকোন বাজার জামে মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রফিকুল দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের মৃত কালা চাঁন মিয়ার ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত ৩–৪ দিন ধরে তিনি দেউটুকোন বাজার এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করছিলেন। শুক্রবার সকালেও তাকে বাজারে দেখা গেছে।

নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম জানান, রফিকুল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় ২–৩ মাস আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। বাজারের লোকজন লাশ দেখে চিনতে পারলে তারা শফিকুলকে খবর দেন।

পরিবার জানায়, রফিকুল আগেও কখনো কখনো বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যেতেন, তবে এতদিন ধরে নিখোঁজ থাকার ঘটনা এর আগে ঘটেনি।

পূর্বধলা থানার ওসি মো. নূরুল আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং ঘটনার পেছনে কোনো অভিযোগ বা সন্দেহভাজনও নেই। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।