এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি আমিষেই মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আজ বুধবার উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার  নাজমুল হাছানের সভাপেিতত্ব প্রধান অতিথি ছিলেন,  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিছুর রহমান খান।,

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ভেটেনারী সার্জন ডা. সারা তৈফুন্নাহার, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাহিম, দুগ্ধ খামার মালিক সমিতির সভাপতি মো. আল আমিন মাহমুদ, সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, উন্নত জাতের পশুপালন, নিরাপদ মাংস–দুধ–ডিম উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিপ্লব ঘটাতে পারে। দেশীয় সম্পদ হিসেবে প্রাণিসম্পদ শুধু পুষ্টি নিরাপত্তা নয়, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।,

প্রদর্শনীতে আধুনিক পশুপালন পদ্ধতি, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, দুগ্ধ ও ডিম উৎপাদন প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা এবং প্রাণিসম্পদ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন স্টল অংশ নেয়। স্থানীয় খামারি, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ প্রদর্শনীতে অংশ নিয়ে প্রাণিসম্পদ খাতের নানা তথ্য ও সেবা গ্রহণ করেন।

প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।,’


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।