শিরোনাম:
শিরোনাম লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনার পূর্বধলায় এক কেজি গাঁজাসহ ফারুক মিয়া (৩৫) ও জুয়েল মিয়া (৩৬) নামেরর দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
প্রকাশঃ
০ জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় এক কেজি গাঁজাসহ  ফারুক মিয়া (৩৫) ও জুয়েল মিয়া (৩৬) নামেরর দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাত দশটার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ফারুক মিয়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কালিখা (চরপাড়া) গ্রামের আব্দুর রশিদের ছেলে ও জুয়েল মিয়া ওই এলাকার ওলামাকান্দি গ্রামের আঃ কুদ্দুছের ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ হিসেবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটকৃতদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারনির ১৯ (ক) ধারায় মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।



এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন