এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়। পাশাপাশি আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাও প্রদান করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পূর্বধলা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, হামদ-নাত প্রতিযোগিতা এবং হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন।

এছাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।