LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের ইমেজ অপ্টিমাইজার ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটে খুব সহজেই আপনি ছবি এডিটিং করতে পারবেন । তা ছাড়া দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।      ●      নিরপেক্ষ সংবাদ প্রকাশই আমাদের লক্ষ্য। প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯ এই নাম্বারে ফোন করুন।

খালেদা জিয়ার মৃত্যুতে পূর্বধলায় উপজেলা বিএনপির দোয়া, মিলাদ ও শোক কর্মসূচি

শফিকুল আলম শাহীন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টা ০০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে পূর্বধলা উপজেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সদরের দলীয় কার্যালয়ে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল, কোরআন খতম এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, কালো পতাকা উত্তোলন করা হয় এবং নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহিদ ফকির, রুহুল আমিন ফকির, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, ইসতিয়াক আহমেদ বাবু, আবুল হাসনাত ব্যাপারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা।

শোক সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন,
“আজ আমরা একজন আপসহীন, দেশপ্রেমিক ও সাহসী নেত্রীকে হারালাম। তার নেতৃত্ব, ত্যাগ ও গণতন্ত্রের সংগ্রাম এ দেশের মানুষ চিরদিন স্মরণ করবে। বেগম খালেদা জিয়ার আদর্শ ও সংগ্রামী জীবন আমাদের আগামী পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।”

শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি