LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের ইমেজ অপ্টিমাইজার ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটে খুব সহজেই আপনি ছবি এডিটিং করতে পারবেন । তা ছাড়া দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।      ●      নিরপেক্ষ সংবাদ প্রকাশই আমাদের লক্ষ্য। প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯ এই নাম্বারে ফোন করুন।

পূর্বধলায় সাংবাদিকদের সাথে ওসি দিদারুল ইসলামের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম। রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় সভায় ইংরেজি ২০২৬ নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় বক্তব্যে ওসি মো. দিদারুল ইসলাম বলেন- "সাংবাদিকরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে অপরাধমুক্ত সমাজ গঠন সহজ হবে।"

এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন- পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি নুর আহমদ খান রতন, সাবেক সভাপতি দৈনিক নয়া দিগন্ত এর উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ এর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোস্তফা, পূর্বধলার দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সিনিয়র সদস্য নূর উদ্দিন মণ্ডল দুলাল, প্রেসক্লাবের সদস্য জাকির আহমেদ খান কামাল, দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি ও ক্লাবের সদস্য এমদাদুল ইসলাম, কালবেলা–এর উপজেলা প্রতিনিধি ও ক্লাবের সদস্য মো. হাবিবুর রহমান,  প্রতিদিনের সংবাদ এর উপজেলা প্রতিনিধি ক্লাবের ক্রীড়া সম্পাদক আল মনসুর, আজকের আরবান প্রতিনিধি ও ক্লাবের সদস্য জিয়াউর রহমান, বিডি২৪ লাইভ–এর উপজেলা প্রতিনিধি ও ক্লাবের সদস্য সাকিব আব্দুল্লাহ , আজকের আরবান এর স্টাফ রিপোর্টার নাহিদ আলম, দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. মজিবুর রহমান তালুকদার, আমিনুল হকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি