এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

পূূর্বধলায় জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময়

শফিকুল আলম শাহীন : নেত্রকোনার পূর্বধলায় জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। 

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপজেলা পর্যায়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতামত উপস্থাপন করেন। 

এসময় আলোচনায় উঠে আসে-দুর্নীতি প্রতিরোধে কার্যকর তদারকি ও প্রযুক্তির ব্যবহার, বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসন, স্থানীয় সড়ক ব্যবস্থার উন্নয়ন, দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসক সংকট সমাধান। 

সভায় জেলা প্রশাসক বলেন, “জনগণের প্রত্যাশা ও প্রয়োজন সম্পর্কে সরাসরি ধারণা পাওয়ার জন্য এ ধরনের মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের কাজ শুধু নির্দেশ দেওয়া নয়-মানুষের কথা শোনা, সমস্যার মূল জায়গা চিহ্নিত করা এবং সবার মতামতকে সম্মান দিয়ে কার্যকর সমাধান খোঁজা।”

এ সময় তিনি দুর্নীতি দমন, জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিতকরণসহ গণমানুষের সেবায় সরকারি প্রশাসনের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।