এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

নেত্রকোনায় কৃষকের জবাই করা লাশ উদ্ধার

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা: নেত্রকানায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে রোববার (২১ ডিসেম্বর) সকালে মুখ ও পা বাঁধা অবস্থায় জবাই করা হেলাল উদ্দিন (৬০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামে। নিহত হেলাল ওই গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, শনিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে হেলাল উদ্দিন নিজ শয়নকক্ষে নিজের বিছানায় ঘুমাতে যান। একই ঘরে মাঝখানে একটি পর্দা টানিয়ে অন্য একটি খাটে তার স্ত্রী বেদেনা আক্তার (৪৩) ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৪টার দিকে ঘুম থেকে উঠে স্ত্রী তার স্বামীকে মুখ ও পা বাঁধা এবং গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন ছুটে এসে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোববার সকালে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ সময় জেলা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত থেকে আলামত সংগ্রহ করেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের স্ত্রীর বক্তব্যে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।