নেত্রকোনায় ‘ভাষা সৈনিক এস কে চৌধুরী’ মেধাবৃত্তি প্রদান
রাষ্ট্রবিজ্ঞান সমিতি নেত্রকোনা জেলা শাখার সভাপতি প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরামের প্রতিষ্ঠাতা ম. কিবরিয়া চৌধুরী হেলিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিমা নাওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক অলি উল্লাহ, আব্বাসিয়া স্কুলের প্রধান শিক্ষক মো. মুরশাইন হাবিবুর রহমান এবং প্রতিষ্ঠানের পরিচালক শফিকুল ইসলাম রিপন।
আলোচনা সভায় বক্তারা বলেন, "সুশৃঙ্খল ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক জীবনযাপন করা প্রয়োজন। কেবল ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদের পরিবার ও দেশের কল্যাণে নিবেদিত মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।" ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরামের শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম, সাংবাদিক কামাল হোসাইন, লাভলু পাল চৌধুরী, হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, কবি ও সাংবাদিক সৈয়দ সময়, এ বি চৌধুরী নাদিম এবং জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ম. কিবরিয়া চৌধুরী হেলিম উত্তীর্ণ ৩০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন।

