নেত্রকোণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীর সমর্থককে জরিমানা
নেত্রকোণা প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নেত্রকোণা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের দুই প্রার্থীর দুই সমর্থককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে দুর্গাপুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, ওই এলাকায় নেত্রকোণা-১ আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রিকশা প্রতীকের গোলাম রব্বানীর ব্যানার বিদ্যুতের খুঁটি, দেয়াল ও গাছে টানানো হয়। এ অভিযোগে তাঁর সমর্থক হুমায়ন কবীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই অভিযোগে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থক তাজুলকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, নির্বাচন আচরণবিধি ২০২৪-এর ৭(গ) ধারা লঙ্ঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করুন

