এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ভোটকেন্দ্র দখলের দিন শেষ, কারচুপির বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা মামুনুল হকের

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :   বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশ বর্তমানে দুটি স্পষ্ট রাজনৈতিক ভাগে বিভক্ত—একদিকে এগারো দল, অন্যদিকে একটি দল। গুন্ডা-মাস্তান দিয়ে ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের দিন শেষ হয়ে গেছে। কেউ যদি জনগণের ব্যালটের রায় পরিবর্তনের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে এগারো দলীয় ঐক্যজোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সভাপতি আল্লামা জিয়া উদ্দীন সাহেব (দা:বা:) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা প্রিতম সোহাগ ও ফয়সাল মাহমুদ, ছাত্র শিবির জাবি শাখার সাবেক সভাপতি আব্দুল মতিন, জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছ, কলমাকান্দা উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসিম, দুর্গাপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুর রাজ্জাক, ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী গোলাম রব্বানীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আলেম-মাশায়েখগণ।

বক্তারা বলেন, ১১ দলীয় ঐক্যজোট কোনো একক নেতা বা কোনো একটি দলের স্বার্থ রক্ষার জন্য গঠিত হয়নি। এই জোট গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে। তারা বলেন, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হাতে ভোটকেন্দ্র ছেড়ে দেওয়া যাবে না। যারা দেশের সম্পদ বিদেশে পাচারের উদ্দেশ্যে নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা।

সভায় আরও বলা হয়, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই ১১ দল ঐক্যবদ্ধ হয়েছে। বিদেশি আধিপত্যবাদী শক্তি দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের ওপর শোষণ চালিয়ে আসছে। এবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই দোসরদের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। বক্তারা নেত্রকোনা-১ আসনে রিকশা মার্কার বিজয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও ন্যায় ও ইনসাফের স্বপ্ন পূরণ হয়নি। শাসনের নামে মানুষের ওপর শোষণ চালানো হয়েছে এবং বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তিনি জুলাই বিপ্লব বাস্তবায়ন, শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধা এবং গণভোটে ‘হ্যাঁ’ বাক্সে সিল দেওয়ার আহ্বান জানান। সভা শেষে মোনাজাতের মাধ্যমে জনসভা সমাপ্ত হয়।,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।