পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই ¯েøাগানকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রশমন প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ উপলক্ষে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অগ্নিনির্বাপণ মহড়ায় উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে অগ্নিকা নিয়ন্ত্রণ ও মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা বাস্তবধর্মী মহড়ার মাধ্যমে জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা, অগ্নিনির্বাপণ পদ্ধতি এবং উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুবকর সিদ্দিক,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, পূর্বধলা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্ববায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জয়নাল আবেদীন,উপজেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির,ইশতিয়াক আহমেদ বাবু, দেলোয়ার আহমেদ দর্পণ, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি বর্গ, সাংবাদিক, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি