এই মাত্র পাওয়া

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় উপজেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  ব্যবসায়ী, শিক্ষক, আলেম-উলামা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুল হক খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। 

উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরুল হাসান এর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জয়নাল আবেদীন, খেলাফত আন্দোলনের নেতা মুফতি হাবিবুল্লাহ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা মাওলানা রুহুল আমিন এবং এনসিপি নেতা মো. কাজল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, পূর্বধলা উপজেলার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জাতীয় পর্যায়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বিভিন্ন ইস্যুতে একসঙ্গে আলোচনা করেন—এর ইতিবাচক প্রভাব স্থানীয় পর্যায়েও ছড়িয়ে দিতে হবে। এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে বসে সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর