পূর্বধলায় বিষপানে কিশোরের মৃত্যু

পূর্বধলা ( নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় মোবাশ্বির (১৫) নামের এক কিশোর বিষপান করে মারা গেছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মংমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নিহত মোবাশ্বির উপজেলার হোগলা ইউনিয়নের খানিরপেচ গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার রাতে সে সবার অজান্তে বাড়ির আঙিনায় বিষপান করে অসুস্থ হয়ে পড়ে।

বাড়ির লোকজন তাকে দ্রæত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়।

পরিবারের তথ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর থেকে সে মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করত এবং মাঝে মাঝে রাগান্বিত হয়ে উঠত। ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপ বা আঘাতজনিত সমস্যার কারণেই সে এমন সিদ্ধান্ত নিতে পারে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
* উন্নত কোয়ালিটির জন্য ছবি আপলোড করুন