এই মাত্র পাওয়া

পূর্বধলায় স্বাস্থ্যকেন্দ্রের জমি দখল করে সড়ক নির্মাণের অভিযোগ

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় খলিশাউড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জমি দখল করে অবৈধভাবে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রাণী সরকার সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, খলিশাউড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা সংলগ্ন এলাকায় স্থানীয় কিছু ব্যক্তি অবৈধভাবে মাটি ভরাট করে সড়ক নির্মাণ করছেন। কেন্দ্রের কর্তব্যরত কর্মচারীরা বাধা দিলেও তারা কাজ অব্যাহত রেখেছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, খলিশাউড় গ্রামের কয়েকটি পাড়ার মানুষ দীর্ঘদিন ধরে একটি সড়কের অভাবে চরম দুর্ভোগে রয়েছেন। এ বিষয়ে তারা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে হাসপাতালের উত্তর পাশের পরিত্যক্ত স্থানে মাটি ভরাট করে চলাচলের ব্যবস্থা করেছেন। তাদের প্রত্যাশা, কর্তৃপক্ষ বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান জানান, অভিযোগটি তিনি পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তিনি নিজেও শিগগিরই সেখানে যাবেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
শিরোনাম...